ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

রাশিয়ার সোনার খনিতে ধস, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক:রাশিয়ার ক্রাসনয়ারস্কের সাইবেরীয় অঞ্চলে একটি সোনার খনির বাধ ধসে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার সকালের দিকে খনির বাধ ভেঙে গেলে এতে আহত হয় আরো কমপক্ষে ১৪ জন। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাশিয়ার এমার্জেন্সি মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত খনির বাধ ধসে ১৩ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, শনিবার সকালের দিকে সেইবা নদীর বাধ ভেঙে খনিতে পানি ঢুকে পড়ে। বাধ ভেঙে খনির শ্রমিকদের বসবাসের স্থানে পানি ঢুকে পড়ায় এই হতাহতের ঘটনা ঘটে। এতে ১০ জনের বেশি শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

সাইবেরীয় অঞ্চলের গভর্নর আলেক্সান্দার উস টেলিভিশনে দেয়া ভাষণে বলেছেন, ‘ক্রাসনয়ারস্ক শহরের দক্ষিণে ওই সোনার খনির শ্রমিকদের অস্থায়ী আবাসনে প্রায় ৮০ জন বসবাস করছিলেন।’

তদন্ত কর্মকর্তারা বলেছেন, খনির বাধে ধসের ঘটনায় আরো ১৪ কর্মী আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাশিয়ার এমার্জেন্সি মন্ত্রণালয় বলছে, খনিতে উদ্ধার ও তল্লাশি অভিযানে অংশ নিয়েছে আড়াইশ’ জনের বেশি কর্মকর্তা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

রাশিয়ার সোনার খনিতে ধস, নিহত ১৩

আপডেট টাইম : ১১:৩৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯