ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ভিকারুননিসার নির্বাচনের ফল ঘোষণা, আদালতে যাবেন পরাজীত প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনে ৬ জন অভিভাবক প্রতিনিধিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে ভোটগ্রহণ কার্যক্রম শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা ফারজানা জামান।

তবে ভুয়া ভোট প্রদান, ত্রুটিপূর্ণ ভোটার তালিকাসহ নির্বাচনকে ঘিরে নানা ধরনের অভিযোগ তুলেছেন পরাজিত একাধিক প্রার্থী। আজ শনিবার এ অভিযোগে তারা সংবাদ সম্মেলন করে নির্বাচন বাতিলে আদালতে মামলা করবেন বলেও জানিয়েছেন।

এদিকে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনে বিজয়ী আট প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বিজয়ী প্রার্ধীদের মধ্যে সাধারন অভিভাবক প্রতিনিধি হিসেবে বিদ্যালয়ের প্রাথমিক শাখায় গোলাম বেনজীর, মাধ্যমিক শাখায় সিদ্দীকি নাসিরুদ্দীন ও ওহেদুজ্জামান, কলেজ শাখা থেকে এবিএম মনিরুজ্জামান ও মুরশীদা আক্তার এবং অভিভাবকদের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে এড. রিনা পারভিন বিজয়ী হয়েছেন।

শিক্ষকদের মধ্য থেকে তিনজন সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে উচ্চমাধ্যমিকে বাদরুল আলম, মাধ্যমিকে ফাতেমা জহুরা হক ও জান্নাতুল ফেরদৌস। এসব পদে মোট ৩৩ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। তবে কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি ও সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি পদে একজন করে প্রার্থী হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

এদিকে নির্বাচনকে ঘিরে নানা ধরনের অনিয়মের অভিযোগ তুলেছেন পরাজিত প্রার্থীরা। তাদের অভিযোগ, ত্রুটিপূর্ণ ভোটার তালিকা দিয়ে গভর্নিং বডির নির্বাচন আয়োজন করা হয়েছে। এ বিষয়ে অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ দিলে তা সংশোধন করার প্রতিশ্রুতি প্রশাসনের পক্ষ থেকে দেয়া হলেও তা করা হয়নি। এ কারণে দুই হাজার ১০০ জন অভিভাবক ডাবল ভোট দেয়ার সুযোগ পেয়েছেন, যা সম্পূর্ণ বেআইনি।

তারা জানিয়েছেন, কলেজ থেকে সকল ভোটারদের সঙ্গে যোগাযোগ না করায় অনেকে ভোটার স্লিপ পাননি। অনেকে আবার ভোটার স্লিপ না আনায় তাদের ভোট প্রদানের সুযোগ দেয়া হয়নি। অথচ তাদের নামে ভুয়া ভোট দেয়া হয়েছে। একজন প্রার্থীর কাছে এমন একাধিক ভুয়া স্লিপ পাওয়া গেছে। এসব বিষয়ে প্রশাসনের সুস্পষ্ট জবাব চাইলে তারা দিতে পারেনি। অভিযোগকারীরা লিখিতভাবে কলেজ অধ্যক্ষকে অভিযোগ জানিয়েছেন।

এসব অভিযোগে আগামীকাল শনিবার ত্রুটিপূর্ণ নির্বাচন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন পরাজিত প্রার্থীরা। এসব অনিয়মের কারণে তারা আদালতে মামলা করে নির্বাচন বাতিল করার চেষ্টা চালাবেন বলেও জানান তারা।

তবে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া। তিনি শুক্রবার রাতে জাগো নিউজকে বলেন, ‘নির্বাচনে পরাজয় হলে তারা বিভিন্ন ধরনের অনিয়মের কথা বলে তা বাতিল করার দাবি জানান। এসব অভিযোগের কোনো প্রমাণ নেই। অহেতুক নির্বাচন বির্তকিত করতে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।’

তিনি বলেন, কোনো প্রার্থী ডাবল ভোট দেননি। যেগুলো ডাবল হয়েছিল তা সংশোধন করা হয়েছে। আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন করার চেষ্টা করে তা সফল হয়েছি। সকলকে নির্বাচনের ফলাফল মেনে নিতে আহ্বান জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ভিকারুননিসার নির্বাচনের ফল ঘোষণা, আদালতে যাবেন পরাজীত প্রার্থীরা

আপডেট টাইম : ০১:৩০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯