ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার অসহায় পাগলের মৃত্যুতে তার মাগফিরাতের জন্য দোয়ার অনুষ্ঠানে গ্রামবাসীর আয়োজনে ২২ হাড়ি খিচুড়ি মানিকগন্জের হরিরামপুরে পু/লিশ পরিচয়ে দুই যুবককে মারধর ও টাকা নেওয়ার অ/ভি/যোগ, প্রতারক আ/টক দোয়ারাবাজারের ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন উত্তরা প্রেসক্লাবে নেতৃত্বের পালাবদল, শপথ নিল নতুন কমিটি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবার ভারতে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’ জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে আইডিআরএ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা রাজশাহীর গোদাগাড়ীতে ঢাকা পিৎজা হাউস অ্যান্ড রেস্তোরাঁ’র শুভ উদ্বোধন মিলছে ১৫% ছাড়!

গর্ভবতী মা ও নবজাতকের পরিচর্যায় সব সুযোগ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক, সিটিজেন নিউজ: গর্ভবতী মা ও নবজাতকের উন্নত পরিচর্যার ক্ষেত্রে সরকার সব ধরনের সুযোগ-সুবিধা ও পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৫ মে (রোববার) আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উপলক্ষে এক বাণীতে তিনি একথা বলেন।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস’ পালন করা হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মিডওয়াইফকে আন্তরিক শুভেচ্ছা জানান।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নারীর অধিকার রক্ষায় মিডওয়াইফ’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলেও তিনি মনে করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিগত ১০ বছরে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। দেশে নতুন নতুন হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার পাশাপাশি হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে আমরা সাড়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র চালু করেছি। এর ফলে মা ও শিশু স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। গর্ভবতী মা ও নবজাতকের উন্নত পরিচর্যা ও মৃত্যুহার রোধে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করার ফলে নির্দিষ্ট সময়ের আগেই আমরা এমডিজিস গোল অর্জন করতে সক্ষম হয়েছি। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমরা কাজ করে যাচ্ছি।’

শেখ হাসিনা বলেন, ‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় মিডওয়াইফ অপরিহার্য। মা ও শিশু মৃত্যুহার হ্রাসে ধারাবাহিক সাফল্য অর্জনের ক্ষেত্রে দক্ষ ও প্রশিক্ষিত মিডওয়াইফগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।এ লক্ষ্যে তিন হাজার মিডওয়াইফ পদ সৃষ্টিসহ মিডওয়াইফ শিক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা নানা উদ্যোগ গ্রহণ করেছি। মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সকল জেলা-উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন সাব-সেন্টারে পর্যায়ক্রমে প্রশিক্ষিত মিডওয়াইফ নিয়োগ দেয়া হচ্ছে।’

তিনি বলেন, নারীদের প্রজননস্বাস্থ্য রক্ষা এবং গর্ভধারণের ক্ষেত্রে নারীদের পূর্ণ অধিকার নিশ্চিত করার পাশাপাশি নারীদের স্বাস্থ্যসেবা, অধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধিতে মিডওয়াইফগণ কাজ করে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রত্যন্ত অঞ্চলে মা ও শিশু স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে মিডওয়াইফগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

তিনি আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস ২০১৯ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার

গর্ভবতী মা ও নবজাতকের পরিচর্যায় সব সুযোগ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯