ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

মাদক মামলার কার্যক্রম নিষ্পত্তিতে সার্কুলার জারি সুপ্রিম কোর্টের

আদালত প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে ট্রাইব্যুনাল স্থাপন কিংবা গেজেট প্রকাশের মাধ্যমে বিকল্প আদালতকে ক্ষমতা না দেয়া পর্যন্ত ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মাদক মামলার বিচারিক কার্যক্রম চালানোর বিষয়ে সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সার্কুলার অধস্তন আদালতের সংশ্লিষ্টদের অনুসরণ করতে বলা হয়েছে। সম্প্রতি এ সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ফৌজদারি বিবিধ ৪০৩৮৮/২০১৯ নম্বর মোকদ্দমায় গত ২০ অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ আদেশ প্রদান করেন। আদেশে বলা হয়,…সার্বিক অবস্থা বিবেচনায় আদালত আদেশ প্রদান করছে যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা ৪৪ অনুসারে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা কিংবা গেজেট প্রকাশের মাধ্যমে বিকল্প আদালতকে ক্ষমতা না দেয়া অথবা ট্রাইব্যুনাল সংক্রান্ত আইনের বিধান সংশোধন না হওয়া পর্যন্ত ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ এর অধীনে দায়েরকৃত সকল মামলার বিচারিক কার্যক্রম ফৌজদারি কার্যবিধির ধারা ৫ (২) অনুসরণে ওই কার্যবিধির দ্বিতীয় তফসিলে উল্লেখিত ‘অন্যান্য আইনসমূহের অধীনে অপরাধ’ বিধান অনুযায়ী পরিচালিত হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

মাদক মামলার কার্যক্রম নিষ্পত্তিতে সার্কুলার জারি সুপ্রিম কোর্টের

আপডেট টাইম : ১২:০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯