ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

খালেদার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্রের প্রতীক কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশে গণতন্ত্র চাইলে তাকে মুক্ত করতে হবে। কারণ গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই করতে গিয়ে তিনি আজ কারাবন্দি। কারাগারে গুরুতর অসুস্থ হয়েও তিনি সঠিক চিকিৎসা পাচ্ছেন না।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী (বার) সমিতির ভবনের সামনে ‘গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলন’ আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আইনজীবীরা এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুপ্রিম কোর্টসহ নিম্ন আদালতের সর্বস্তরের দুর্নীতি ও বিচার বিভাগের ওপর সরকারি হস্তক্ষেপ বন্ধের দাবিতে সংগঠনটি এ কর্মসূচি পালন করে। কর্মসূচি পালনকালে আইনজীবীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দেন।

সুপ্রিম কোর্ট বার ভবনে খালেদা জিয়া মুক্তি আইনজীবী পরিষদের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপিপন্থী আইনজীবীরা আলোচনা সভা ও সভা-পরবর্তী বিক্ষোভ মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট বার ভবন প্রদক্ষিণ করে।

অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনুর সভাপতিত্বে ও অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন বাদশার উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট শামসুল ইসলাম মুকুল, ড. হামিদুর রহমান, আবুল কাশেম রাজু, মো. সাঈদ হাসান বক্তিয়ার, এ কে এম মোক্তার হোসেন, শাহিন, সাবিনা ইয়াসমিন লিপি, শেখ সালাম, টিপু সুলতান, সুলতান মাহমুদ, রবিউল হোসেন, আকবর হোসেন, মুহিদউদ্দিন জুবায়ের, রিপন আলী, ওবায়দুল ইসলাম, মনিরুজ্জামান, রুবি চিশতি, এমদাদুল বশির, ওয়ালিউল ইসলাম শুভ এবং প্রধান সমন্বয়কারী দায়িত্ব পালন করেন এম আমিনুল ইসলাম মুনির প্রমুখ ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

খালেদার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ

আপডেট টাইম : ১০:৪৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯