ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মতিঝিল আইডিয়াল স্কুলে ক্যাচমেন্ট এরিয়া বৃদ্ধির দাবি

নিজস্ব প্রতিবেদক: মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ক্যাচমেন্ট এরিয়া (বিদ্যালয়সংলগ্ন এলাকা) বৃদ্ধির দাবি জানিয়েছেন অভিভাবকরা। সঠিক ক্যাচমেন্ট এরিয়ার আওতাভুক্ত ছেলেমেয়েদের ভর্তির সুযোগ তৈরির আহ্বান জানান তারা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিদ্যালয়ের অভিভাবকদের পক্ষ থেকে পাঠানো এক আবেদনপত্রে এ দাবি জানানো হয়।

এতে বলা হয়, মতিঝিল আইডিয়াল স্কুলের ভর্তিতে ক্যাচমেন্ট এরিয়া বা শিক্ষা সেবা অঞ্চল শুধুমাত্র মতিঝিল এজিবি কলোনি রাখা হয়েছে, যা কোনোভাবেই সরকারি নীতিমালার মধ্যে পড়ে না। এই স্কুলটি ঢাকা মহানগরীর আওতাধীন দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের মধ্যে। এ ওয়ার্ডের আওতাধীন মতিঝিল এজিবি কলোনি, বাংলাদেশ ব্যাংক কলোনি, টিঅ্যান্ডটি কলোনি ও পিঅ্যান্ডটি কলোনি হলেও শুধুমাত্র এজিবি কলোনীকে ক্যাচমেন্ট এরিয়া ধরা হয়েছে।

ফলে এজিবি কলোনির শতকরা ৪০ ভাগ শিক্ষার্থী প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে বাংলা মাধ্যমে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। কিন্তু এই ৪০ ভাগ ইংরেজি ভার্সনে ভতির জন্য আবেদন করতে পারবেন না। শুধু মাত্র উন্মুক্ত লটারিতে অংশ নেয়া রাজধানীর যেকোনো অঞ্চলের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনে ভর্তির জন্য আবেদন জমা দেয়ার নিয়ম করা হয়েছে।

এজিবি কলোনির বাসিন্দাদের সন্তানরা ইংরেজি ভার্সনে পড়তে পারবে না কেন, এমন প্রশ্ন তুলে বলা হয়েছে, আর যে ক্যাচমেন্ট এরিয়ার কথা বলে ভর্তির বিজ্ঞপ্তি দেয়া হয়েছে তাতে যদি ৪০ ভাগ ছাত্র না পাওয়া যায় তাহলে কীভাবে শূন্য আসন পূরণ করা হবে সে ব্যাপারে কোনো নির্দেশনা নেই। এক্ষেত্রে ভর্তি বাণিজ্যের সুযোগ তৈরি হতে পারে বলে অনেক অভিভাবক মনে করেন।

আইডিয়াল স্কুলে ভর্তির জন্য যে ক্যাচমেন্ট এরিয়া রাখা হয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি এলাকাজুড়ে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল শাখায় ক্যাচমেন্ট এরিয়া বা শিক্ষা সেবা অঞ্চল রাখা হয়েছে বলে অভিযোগ জানানো অভিভাবকরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মতিঝিল আইডিয়াল স্কুলে ক্যাচমেন্ট এরিয়া বৃদ্ধির দাবি

আপডেট টাইম : ১২:০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯