ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় ১৮ বেসামরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৮ বেসামরিক নিহত হয়েছে। এছাড়া আরও কমপক্ষে ২৭ জন আহত হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলীয় সীমান্তের আল বাব শহরে ওই হামলা চালানো হয়েছে।

এক টুইট বার্তায় মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে যে, একটি বাস টার্মিনালে শনিবার হামলা চালানো হয়েছে। সে সময় নিহতের সংখ্যা ৯ এবং আরও ১৫ জন আহত হয়েছে বলে জানানো হয়।

পরে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে এবং আরও ২৭ জন আহত হয়েছে।

ওই হামলায় বেশ কিছু ভবন এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুটি গাড়িতে বিস্ফোরক ছিল। অপরদিকে, ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিস্ফোরণে ১৯ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৩ জনই বেসামরিক।

ওই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, বিস্ফোরণে ৩৩ জন আহত হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় ১৮ বেসামরিক নিহত

আপডেট টাইম : ১২:৩৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯