ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

নওয়াজ শরিফ লন্ডনে যাচ্ছেন আগামীকাল

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সরকার এবং দেশটির সর্বোচ্চ আদালত নওয়াজ শরিফকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে। উন্নত চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার লন্ডনে যাচ্ছেন নওয়াজ। একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে পাকিস্তান থেকে লন্ডনে নেয়া হবে।

সুপ্রিম কোর্ট তাকে চার সপ্তাহের জন্য বিদেশ সফরের অনুমতি দিয়েছে। এক্ষেত্রে কোনো শর্ত দেয়া হয়নি। তবে নওয়াজ ও তার ভাই শেহবাজ শরিফকে এই সফরের ব্যাপারে বিস্তারিত সব লিখিত আকারে জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নওয়াজের বিষয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, রাজনীতির থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধানের শারীরিক অবস্থা। এ মুহূর্তে নওয়াজের সুস্থতার প্রতিই বেশি জোর দেয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

পিএমএল-এন-এর মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব এক বিবৃতিতে বলেন, দলের সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ মঙ্গলবার একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে পাড়ি দেবেন।

তিনি জানিয়েছেন, চিকিৎসকদের একটি প্যানেল নওয়াজের (৬৯) স্বাস্থ্য পরীক্ষা করেছে। নওয়াজের বাসভবনে তাকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তাকে বিদেশ ভ্রমণের জন্য তৈরি করা হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

নওয়াজ শরিফ লন্ডনে যাচ্ছেন আগামীকাল

আপডেট টাইম : ১২:০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯