ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ইরানে বিক্ষোভে এ পর্যন্ত নিহত হল ২০৮

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে নভেম্বরের গোড়ার দিকে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২০৮ জন।

গতকাল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে প্রাণহানির এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তবে সেখানকার চলমান বিক্ষোভে নিহতের নির্দিষ্ট সংখ্যা কত জানায়নি ইরান। এর আগে অ্যামনেস্টি নিহতের যে সংখ্যা প্রকাশ করেছিল তাও প্রত্যাখ্যান করে তেহরান।

অ্যামনেস্টির এক বিবৃতিতে বলা হয়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে বিক্ষোভে সরকারি বাহিনীর অভিযানে কমপক্ষে ২০৮ জন প্রাণ হারিয়েছে। ‘উদ্বেগজনক’ মৃত্যুর সংখ্যাটি ‘বিশ্বাসযোগ্য প্রতিবেদনের ভিত্তিতে’ পাওয়া গেছে। তবে প্রকৃত সংখ্যা সম্ভবত এর থেকে বেশি হবে।

১৫ নভেম্বর ইরানি কর্তৃপক্ষ সরকারি রেশনে দেয়া পেট্রোলের দাম ৫০ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়। লিটার প্রতি রেশনের পেট্রোলের দাম ১০ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার রিয়াল করার কথা জানায় কর্তৃপক্ষ। ব্যক্তিগত গাড়ির জন্য মাসিক বরাদ্দ হিসেবে তেলের পরিমাণ ৬০ লিটার নির্ধারণ করে দেয়া হয়। এর বাইরে বাড়তি পেট্রোলের প্রয়োজন পড়লে লিটার প্রতি দাম পড়বে ৩০ হাজার রিয়াল। সরকারের ওই ঘোষণার পরই দেশজুড়ে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ রূপ নেয় সরকারবিরোধী আন্দোলনে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ইরানে বিক্ষোভে এ পর্যন্ত নিহত হল ২০৮

আপডেট টাইম : ০১:৪৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯