ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী সানা মেরিন

আন্তর্জাতিক ডেস্ক: ৩৪ বছর বয়সী সানা মেরিন ফিনল্যান্ডের সোস্যাল ডেমোক্রেট দল থেকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে রোববার নির্বাচিত হয়েছেন । এর আগে তিনি পরিবহনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সানা কেবল নিজের দেশেই নন বরং বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস রচনা করলেন। ফিনল্যান্ডে এর আগে এত কম বয়সে কেউ প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্ব গ্রহণ করেনি।

গতকাল রোববার এক ভোটাভুটিতে নির্বাচিত হন সানা। বিদায়ী প্রধানমন্ত্রী অ্যান্তি রিনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। এর আগে গত মঙ্গলবার আস্থা ভোটে হেরে পদত্যাগ করেন অ্যান্তি রিনে।

গতকাল রোববার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সানা বলেন, পুনরায় বিশ্বাস অর্জনের জন্য আমাদের একত্রে অনেক কাজ করতে হবে। তিনি আরও বলেন, আমি কখনও কাজের ক্ষেত্রে আমার বয়স বা আমি মেয়ে নাকি ছেলে তা নিয়ে ভাবিনি।

৩৪ বছর বয়সী সানার আগে ইউক্রেনের প্রধানমন্ত্রী ওলেসি হংচারুক ছিলেন বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী। বর্তমানে তার বয়স ৩৫ বছর। চলতি বছরের আগস্টে ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

ফিনল্যান্ডে গত কয়েক সপ্তাহ ধরেই রাজনৈতিক অস্থিরতা চলছে। ডাক বিভাগের ৭শ কর্মীর মজুরি কমানোর পরিকল্পনাকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক সংকটে পদত্যাগে বাধ্য হন অ্যান্তি রিনে। মঙ্গলবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন সানা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী সানা মেরিন

আপডেট টাইম : ০৬:০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯