ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

হাবিপ্রবিতে ৫ জানুয়ারি থেকে ভর্তি শুরু

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে ভর্তি কার্যক্রম।

গত রোববার দিবাগত রাত ১২টায় একই সঙ্গে ৪টি ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ফজলুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় মেধাতালিকায় ‘এ’ ইউনিটের ভর্তি সম্পন্ন হবে ৫ জানুয়ারি, ’বি’ ইউনিটের ভর্তি সম্পন্ন হবে ৬ জানুয়ারি এবং ৭ জানুয়ারি ’সি’ ও ’ডি’ ইউনিটের ভর্তি সম্পন্ন হবে।

কোটায় মেধাতালিকায় নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং কোটায় অপেক্ষমান নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার ২ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

সাক্ষাৎকারের সময় প্রার্থীদের যাবতীয় সনদপত্র সাক্ষাৎকার বোর্ডে সম্মুখে উপস্থাপন করতে হবে। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সার্টিফিকেট ও প্রয়োজনীয় ক্ষেত্রে আত্মীয়তার প্রমাণপত্র, আদিবাসী ও উপজাতির ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট, খেলোয়াড় কোটার ক্ষেত্রে বিকেএসপি থেকে প্রাপ্ত পাসের সনদপত্র এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদফতরের/সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক প্রতিবন্ধী প্রত্যয়নপত্র উপস্থাপন করতে হবে।

আগামী ১৯ জানুয়ারি ওরিয়েন্টেশন ও ২০ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে।

ভর্তি সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) ভিজিট করুন।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ২ হাজার ৫টি আসনে ভর্তির জন্য আবেদন করে ৯৬ হাজার ৭২৩ জন শিক্ষার্থী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

হাবিপ্রবিতে ৫ জানুয়ারি থেকে ভর্তি শুরু

আপডেট টাইম : ১১:৪৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯