ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন মনোজ মুকুন্দ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নরবণে। বর্তমানে তিনি ভারতীয় সেনাবাহিনীর সেকেন্ড-ইন কমান্ডের (উপপ্রধানের) দায়িত্বে রয়েছেন। আগামী ৩১ ডিসেম্বর অবসর নেবেন বর্তমান সেনাপ্রধান বিপিন রাওয়াত। এর পরই নতুন সেনাপ্রধানের দায়িত্ব নেবেন মনোজ মুকুন্দ।

ভারতীয় গণমাধ্যমগুলো সূত্রে জানা গেছে, অবসরে যাওয়ার পর বর্তমান সেনাপ্রধান বিপিন রাওয়াতকে ভারতের চিফ অব দ্য ডিফেন্স স্টাফ (প্রতিরক্ষাপ্রধান) হিসেবে নিযুক্ত করা হতে পারে।

গত সেপ্টেম্বরে মনোজ মুকুন্দকে সেনাবাহিনীর সেকেন্ড ইন কমান্ড করা হয় । এর আগে তিনি ইস্টার্ন কমান্ডের প্রধান ছিলেন। চীনের সঙ্গে ভারতের প্রায় ৪ হাজার কিলোমিটার সীমান্তে প্রতিরক্ষা নজরদারির দায়িত্ব ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের।

ভারত-পাকিস্তান সীমান্তেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে ভারতের নতুন এই সেনাপ্রধানের। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাষ্ট্রীয় রাইফেলসের দায়িত্বে ছিলেন। এছাড়া শ্রীলঙ্কায় পাঠানো ভারতের শান্তি বাহিনীর সঙ্গেও অনেকদিন কাজ করেছেন তিনি।

সেনাপ্রধানে দায়িত্ব প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নরবণে বলেন, ‘আমি খুব সম্মানিত বোধ করছি।’ সেনাপ্রধানের দায়িত্ব মানে সামনে একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া, এমন প্রসঙ্গে জিজ্ঞাসা করে হলে তিনি বলেন, ‘এখনই এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।’

১৯৮০ সালের জুনে ভারতীয় সেনাবাহিনীর শিখ লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টে (সপ্তম ব্যাটালিয়ন) কমিশন্ড অফিসার হিসেবে যোগ দেন মনোজ মুকুন্দ নবরণে। প্রায় চার দশকের সামরিক জীবনে দেশটির সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অনেক পদে দায়িত্ব পালন করা এই জেনারেল পেয়েছেন অসংখ্য পদক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন মনোজ মুকুন্দ

আপডেট টাইম : ১২:৫৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯