ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

কিউবা ৪০ বছর পর পেল প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: কয়েক দশক পর প্রথমবার কিউবায় প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। ফলে প্রায় ৪০ বছরের বেশি সময় পর প্রধানমন্ত্রী পেল কিউবা। দেশটির পর্যটনমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

১৯৭৬ সালে বৈপ্লবিক নেতা ফিদেল কাস্ত্রো প্রধানমন্ত্রীর পদ বাতিল করে দেন। এরপর থেকে দেশটিতে প্রধানমন্ত্রী হিসেবে কেউ নিয়োগ পাননি।

নতুন সংবিধান অনুসারে দেশের প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হলো। চলতি বছরই নতুন সংবিধান পাস হয়েছে।

বর্তমানে বেশ কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে দেশটির প্রেসিডেন্টকে। ম্যানুয়েল মারেরো (৫৬) সেখান থেকে কিছু দায়িত্ব গ্রহণ করবেন।

তবে সমালোচকরা বলছেন এটা একটি মেকি ঘটনা। কারণ কিউবার কমিউনিস্ট পার্টি এবং দেশটির সেনাবাহিনীই সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে। সে ক্ষেত্রে প্রধানমন্ত্রীর আসলেই তেমন কোনো ক্ষমতা নেই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

কিউবা ৪০ বছর পর পেল প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:৪৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯