ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্য কারাগারে

আদালত প্রতিবেদক: রাজধানীর শাহআলী থানা এলাকা থেকে গ্রেফতার নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) চার সদস্যেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ ডিসেম্বর) চারদিনের রিমান্ড শেষে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার উপ-পরিদর্শক মতিউর রহমান। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের শাহআলী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০ ডিসেম্বর তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। শাহআলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য এদিন তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহ জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১৮ ডিসেম্বর রাতে শাহআলী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে শাহআলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আরিফুল করিম চৌধুরী ওরফে আদনান চৌধুরী, মেহেদী হাসান শাকিল ওরফে বাবু, আবদুল আল মামুন ও নাজমুল হাসান। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, ইলেকট্রনিক সার্কিট, ডিভাইস, ব্যাটারি জব্দ করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্য কারাগারে

আপডেট টাইম : ১১:১৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯