ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষ/ণচেষ্টা, যুবক আ/টক মক্কায় ডায়মন্ড প্রবাসী গ্রুপের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

যা থাকছে আজ বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবে

অনলাইন ডেস্ক: ঐহিত্যবাহী লোকজ খেলা, লোকনাট্য ও সারাদেশের শিল্পীদের বিভিন্ন নান্দনিক পরিবেশনায় রাজধানীতে দ্বিতীয়বারের মতো ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব ২০২০’ চলছে। ৩ জানুয়ারি শুরু হয় এ উৎসব। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। এতে দেশের ৬৪টি জেলা, ৬৪টি উপজেলা ও জাতীয় পর্যায়ের শতাধিক সংগঠন ও পাঁচ হাজারের অধিক শিল্পী অংশগ্রহণ করছেন।

উৎসবের আয়োজক বাংলাদেশ শিল্পকলা একাডেমি সূত্র জানায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে ২১ দিনব্যাপী এই শিল্পযজ্ঞের আজ (১৩ জানুয়ারি) ১১তম দিন বিকেল ৪টা থেকে একাডেমির নন্দনমঞ্চে পরিবেশিত হবে ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর ও কক্সবাজার জেলার সাংস্কৃতিক পরিবেশনা এবং রাত 8টায় একাডেমি প্রাঙ্গণে দর্শনির মিনিময়ে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ‘পুতুলনাট্য’।

উৎসবে প্রতিদিন ৩টি জেলা, ৩টি উপজেলা, জাতীয় পর্যায়ের শিল্পী ও সংগঠনের পরিবেশনা হচ্ছে। এ ছাড়া একাডেমি প্রাঙ্গণে প্রতিদিন রাত ৮টা থেকে একটি লোকনাট্য পরিবেশিত হচ্ছে। লোকনাট্য উপভোগ করতে টিকিটি বুকিংয়ের জন্য ভিজিট করতে পারেন facebook.com/shilpakalaPage এই পেজে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত

যা থাকছে আজ বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবে

আপডেট টাইম : ১২:২৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০