ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

শিক্ষার্থীদের মন্ত্রিসভা নির্বাচন আগামীকাল

নিজস্ব প্রতিবেদক: আগামী শনিবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসার শিক্ষার্থীদের মন্ত্রিসভা (স্টুডেন্ট কেবিনেট) নির্বাচন- ২০২০ ।

সারাদেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিষয়টি জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য দেন তিনি।

সচিব বলেন, প্রাসঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে ২০২০ সালের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের লক্ষ্যে স্টুডেন্ট কেবিনেট ম্যানুয়াল, নির্বাচনী তফসিল ইতোমধ্যে আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। সারাদেশে নির্বাচনের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। এ লক্ষ্যে গত ১২ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের উপস্থিতিতে বিভিন্ন দফতরপ্রধান, সকল আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রতিনিধিদের সমন্বয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, ২০১৫ সাল থেকে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারও সারাদেশে সব মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসায় ২৫ জানুয়ারি (শনিবার) সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এ বছর দেশের আট বিভাগ ও আট মহানগরের মোট ৫৫৯টি উপজেলা/থানার ২২ হাজার ৯২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৬ হাজার ৩৮৪টি মাধ্যমিক বিদ্যালয় এবং ছয় হাজার ৫৪২টি দাখিল মাদরাসা রয়েছে।

মাহবুব হোসেন জানান, এ বছর মাধ্যমিক বিদ্যালয়ে এক লাখ ৩১ হাজার ৭২টি এবং মাদরাসায় ৫২ হাজার ৩৩৬টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক কোটি ১৫ লাখ ৫৩ হাজার ৯১৬ জন। এর মধ্যে ছাত্রী ৬২ লাখ ৫১ হাজার ৬৮৩, যা মোট শিক্ষার্থীর ৫৪ দশমিক ১০ শতাংশ। ছাত্রের সংখ্যা ৫৩ লাখ দুই হাজার ২৩৩ জন।

স্টুডেন্ট কেবিনেট গঠনের উদ্দেশ্যের বিষয়ে তিনি বলেন, শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা ও শ্রদ্ধা প্রদর্শন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিখন-শেখানো কার্যক্রমে শিক্ষকদের সহায়তা করা, শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ছাত্র ভর্তি ও ঝরে পড়া রোধে সহযোগিতা করা, শিখন-শেখানো কার্যক্রমে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সম্পৃক্ত করা, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ক্রীড়া, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা।

তিনি আরও বলেন, এখন মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসায় এ নির্বাচন হলেও আগামীতে কলেজপর্যায়েও নির্বাচনের ব্যবস্থা করা হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০১৯ সালে ২২ হাজার ৯৬১টি প্রতিষ্ঠানের এক লাখ ৮৩ হাজার ৬৮৮টি পদের বিপরীতে তিন লাখ ২৪ হাজার ৮৩৭ প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল। ২০১৯ সালে মোট ভোটার ছিল এক কোটি ১৪ লাখ ৯৫ হাজার ৬১৮ জন। প্রতিটি প্রতিষ্ঠানে নির্বাচিতরা একজন প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রী নির্বাচন করে মন্ত্রিসভা গঠন করে। এ মন্ত্রিসভা এক বছর মেয়াদে প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

শিক্ষার্থীদের মন্ত্রিসভা নির্বাচন আগামীকাল

আপডেট টাইম : ০৯:২৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০