ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

সবুজবাগে শিশুধর্ষণ : গ্রেফতার জুবায়ের কারাগারে

আদালত প্রতিবেদক: রাজধানীর সবুজবাগের উত্তর বাসাবো এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেফতার জুবায়ের আহমেদ তালুকদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল শনিবার ঢাকা মহানগর হাকিম মিল্লাত হোসেন এ আদেশ দেন।

এদিন আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জুবায়েরকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সুবজবাগ থানার উপপরিদর্শক আবু হানিফ। অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন শুনানির জন্য ২৭ জানুয়ারি দিন ধার্য করেন।

গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকা থেকে জুবায়ের আহমেদ তালুকদারকে গ্রেফতার করে র‌্যাব-৩। জুবায়ের হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরি এলাকার আকির মিয়া তালুকদারের ছেলে।

শিশুটির মা জানান, তারা উত্তর বাসাবো এলাকায় একটি সাবলেট বাসায় ভাড়া থাকেন। গত ১৬ জানুয়ারি সকালে পাশের রুমে থাকা জুবায়ের নামের এক যুবক ওই শিশুকে ফুঁসলিয়ে নিজের রুমে নিয়ে ধর্ষণ করেন।

তিনি আরও জানান, প্রথমে শিশুটি ভয়ে কিছুই বলেনি। ঘটনার তিনদিন পর শিশুটির মা বিষয়টি টের পান এবং তাকে জিজ্ঞাসা করলে একপর্যায়ে স্বীকার করে। এরপর মানসম্মানের ভয়ে প্রাথমিকভাবে কাউকে না জানালেও পরে নিজেদের ভেতরে আলোচনা করে বুধবার (২২ জানুয়ারি) রাতে থানায় মামলা করেন। মামলা নং ২৭।

এর পরদিন (বৃহস্পতিবার) ভোরে ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

সবুজবাগে শিশুধর্ষণ : গ্রেফতার জুবায়ের কারাগারে

আপডেট টাইম : ১২:২৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০