ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ফের ক্ষমতায় আসছে আম আদমী পার্টি (আপ)

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়ে ফের ক্ষমতায় আসছে আম আদমী পার্টি (আপ)। গত শনিবার (৮ ফেব্রুয়ারি) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার ভোট গণনা শেষে ফল ঘোষণা করছে নির্বাচন কমিশন। প্রাথমিক গণনায় আম আদমী পার্টি অনেকটা এগিয়ে রয়েছে। তবে বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে।

আজ মঙ্গলবার সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়। প্রাথমিক গণনার পর এই ফল দেখা গেলেও নির্বাচন কমিশনের চূড়ান্ত ফল আরও পরে ঘোষণা করা হবে। দিল্লির বিধানসভায় মোট আসন ৭০টি। জয়ের জন্য দরকার ৩৬ আসন। খবর এনডিটিভির।

ভারতের কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারের সবচেয়ে নিকটবর্তী বিধানসভা দিল্লি। দিল্লির সরকারের সঙ্গে মিলেই অনেক কাজ করতে হয় কেন্দ্রীয় সরকারকে। এ কারণে রাজধানীর এই বিধানসভার নিয়ন্ত্রণ নিতে মরিয়া ছিলেন মোদি-অমিত শাহরা। শেষ পর্যন্ত দিল্লির সিংহাসন দখল না করতে পারলেও বিজেপি বিধানসভা নির্বাচনে অনেকগুলো আসন পেতে পারে।

দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারি জানিয়েছেন, ‘আমি চিন্তিত নয়, আমি আত্মবিশ্বাসী যে আজকের দিনটা বিজেপির জন্য খুব ভালো। আমরাই ক্ষমতায় আসছি। অবাক হবেন না যদি বিজেপি ৫৫ আসনে জিতে যায়।’

দিল্লির বিধানসভা নির্বাচনের আগে থেকেই সিএএ, এনআরসি ও এনপিআর নিয়ে উত্তাল গোটা ভারত। বিভিন্ন রাজ্য মোদি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের অবস্থান ঘোষণা করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও সিএএ আইনের বিরুদ্ধে। এছাড়া কয়েকদিন ধরে দিল্লির শাহিনবাগে সিএএ এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে নারীরা। এ নিয়েও কেজরিওয়াল ও মোদি সরকারের মধ্য বাকযুদ্ধ চলেছে।

শনিবার নির্বাচনের আগে ও পরে বিভিন্ন জরিপ সংস্থায় আম আদমী পার্টির ফের ক্ষমতায় আসা নিয়ে আভাস দিয়েছিল। তবে বিজেপি বুথফেরত জরিপ অগ্রাহ্য করে জানিয়েছিল তারা দিল্লির ক্ষমতায় আসছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ফের ক্ষমতায় আসছে আম আদমী পার্টি (আপ)

আপডেট টাইম : ০২:০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০