ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

মাধ্যমিক পর্যায় থেকে পাঠদানের মাধ্যমে উদ্যোক্তা তৈরির চেষ্টা করা হবে: শিক্ষামন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘স্কুল-মাদ্রাসা সব জায়গায় মাধ্যমিক পর্যায় থেকে কারিগরি শিক্ষা শুরু করা হয়েছে। শিক্ষা অর্জন করে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, উদ্যোক্তা হওয়া যায় সেই চেষ্টা করা হবে। শিক্ষার্থীরা শুধু সার্টিফিকেট নিয়ে বের হবে তা নয়, সত্যিকার অর্থে নিজেরা কাজ করার মতো দক্ষতা অর্জন করতে পারে তার চেষ্টা চলছে।’

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে মাদারীপুরের কালকিনিতে বীরমোহন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘প্রশ্নফাঁস বন্ধ করা হয়েছে। যার কৃতিত্ব শুধু শিক্ষা মন্ত্রণালয়ের নয়। এর বিশেষ কৃতিত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।’

ঐতিহ্যবাহী বীরমোহন উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এমপি, মাদারীপুরের সংরক্ষিত আসনের এমপি তাহমিনা বেগম, শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী বুলবুল আখতার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

মাধ্যমিক পর্যায় থেকে পাঠদানের মাধ্যমে উদ্যোক্তা তৈরির চেষ্টা করা হবে: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ১১:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০