ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একাকীত্ব কাটিয়ে উঠতে মেনে চলুন ১০টি অভ্যাস শ্যামল, মোজাম্মেল ও রূপার তদন্ত প্রতিবেদন জমার সময় ফের বাড়ল গোলাপি সাজে নতুন লুকে নজর কাড়লেন জয়া আহসান জাপানের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৭০০ মিলিয়ন ডলার এবারের পূজায় কেউ নিরাপত্তাহীনতায় ভোগেনি : পূজা উদযাপন ফ্রন্ট নরসিংদী জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট প্রস্তুত, চালু হলেই মিলবে নিরবচ্ছিন্ন সেবা আইপিএল প্রশ্নে মুখ খুললেন ধোনি, নিজেকে বললেন ‘পুরোনো ভিন্টেজ গাড়ি’ বিক্ষোভ ঠেকাতে মিলান শহরে সেনা মোতায়েন করছে ইতালি সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত

লোকসভার শেষ ধাপে ভোট দিচ্ছে ভারতের জনগণ

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে শেষ হবে এবারের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। আগামী ২৩ মে ফলাফল ঘোষণার পর জানা যাবে দিল্লির মসনদে কে বসবেন। এই ধাপে ভোট দেবেন ৮ রাজ্যের ৫৯টি আসনের ভোটাররা। এরই মধ্যে এসব নির্বাচনী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গত ১১ এপ্রিল শুরু হয় ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট। এরই মধ্যে শেষ হয়েছে ৬ ধাপে ৪৮৪ আসনের ৮৯ শতাংশ ভোট গ্রহণ। শেষ ধাপে বাকি আছে মাত্র ৫৯ আসনের ভোট। রবিবারের ভোটের মাধ্যমে শেষ হবে লোকসভা নির্বাচনের ৫৪৩ আসনের ভোট গ্রহণ।

শুক্রবার রাতে শেষ হয়েছে লোকসভা নির্বাচনের শেষ ধাপের প্রচার-প্রচারণা। নির্বাচনী প্রচারণায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি দাবি করেন, ভারতের জনগণ তাকে ও তার দল বিজেপিকে সমর্থন করছে। পাশাপাশি বিজেপি আবারও ক্ষমতায় আসবে বলে তিনি আশাও করেন। আর নির্বাচনী প্রচারণায় কংগ্রেস প্রধান রাহুল গান্ধী সমালোচনা করেন নরেন্দ মোদির।

শেষ ধাপের নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধী মহাজোট সরকার গঠনের উদ্যোগ জোরালো হচ্ছে। আগামী ২১ মে সম্ভাব্য বৈঠক সামনে রেখে মহাজোট গঠনের চেষ্টা করেছেন তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

একাকীত্ব কাটিয়ে উঠতে মেনে চলুন ১০টি অভ্যাস

লোকসভার শেষ ধাপে ভোট দিচ্ছে ভারতের জনগণ

আপডেট টাইম : ১২:৩১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯