ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মহামারি করোনা নিয়ন্ত্রণে বিশ্ব নেতৃত্বকে দুষলেন জাতিসংঘ মহাসচিব

অনলাইন ডেস্ক : মহামারি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বিশ্ব নেতৃত্বের ঘাটতির সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি করোনা মোকাবিলায় বিশ্বের ক্ষমতাধর দেশগুলোরে দরিদ্র দেশগুলোকে সহযোগিতা না করা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

করোনা নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান একে অপরকে দোষারোপ করার মধ্যে এমন মন্তব্য করলেন বিশ্বের সব দেশের একমাত্র সম্মিলিত সংস্থাটির প্রধান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই মহামারি প্রমাণ করেছে ‌‘আমাকে আসন্ন নভেম্বরের নির্বাচনে হারানোর জন্য চীন সম্ভাব্য সবকিছুই করতে পারে।’

জাতিসংঘ মহাসচিব বলেছেন, ‘এটা একেবারে সত্য যে এখন নেতৃত্বের ঘাটতি দেখা দিয়েছে। এটা এমন পরিস্থিতি, যখন আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে সংকট উত্তরণে কাজ করে যাওয়া উচিত কিন্তু এর বদলে বিশ্ব নেতৃত্বে আরও বেশি বিভক্তি দেখা দিয়েছে। যা চরম উদ্বেগের বিষয়।’

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও চীন উভয় দেশের ভূমিকা রয়েছে কিন্তু বৈশ্বিক সম্পর্ক জোরদারের মতো আরও যে বিষয়গুলো রয়েছে, আমার মতে এটা খুিই জরুরি। আমি আশা করবো অদূর ভবিষ্যতে এটা সম্ভব হবে।’

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ট্রাম্পের করা মন্তব্য নিয়ে নিন্দা জানিয়ে বলা হচ্ছে, মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা চীনে নেই। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম গ্লোবাল টাইমসে পররাষ্ট্রমন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। ট্রাম্প আরও বলেছেন, করোনাভাইরাসের উৎস উহানের ল্যাব। তিনি এর প্রমাণ দেখেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মহামারি করোনা নিয়ন্ত্রণে বিশ্ব নেতৃত্বকে দুষলেন জাতিসংঘ মহাসচিব

আপডেট টাইম : ০৩:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০