ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

জার্মান লিগের ১০ ফুটবলার করোনায় আক্রান্ত

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জার্মান ফুটবলের শীর্ষ দুই বিভাগ বুন্দেসলিগা ও বুন্দেসলিগা-২ এর ১০ জন তারকা ফুটবলার।

বিষয়টি নিশ্চিত করে লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, বুন্দেসলিগার প্রথম ও দ্বিতীয় বিভাগের ৩৬টি ক্লাবের ফুটবলার ও কোচিং স্টাফদের পরীক্ষা করানো হয়েছে। ১ হাজার ৭২৪ জনকে পরীক্ষা করার পর ১০ জনের শরীরে ভাইরাস পাওয়া গেছে।

তবে এই ১০ জনের নাম প্রকাশ করা না হলেও জার্মানির স্বাস্থ্য বিভাগের কাছে করোনা আক্রান্তদের নাম পাঠিয়ে দেয়া হয়েছে।

এক বিবৃতিতে জানানো হয়, যে দশ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে, তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট ফুটবলার ও কোচেদের আইসোলেশনে রাখার পাশাপাশি স্থানীয় স্বাস্থ্য বিভাগকেও এদের ব্যাপারে জানানো হয়েছে।

করোনার কারণে গত মার্চ থেকে বন্ধ রয়েছে বুন্দেসলিগা। আগামী বুধবার একটি সভা রয়েছে সেখানে হয়তো ঠিক করা হবে ফের কবে লিগ শুরু হবে। তবে লিগ শুরু হলেও দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

জার্মান লিগের ১০ ফুটবলার করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০৯:০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২০