ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ভারতের সঙ্গে ৪ রেলরুট চালু হবে: বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক প্রতিবেদক : ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ, দ্রুত ও সহজ করার লক্ষ্যে আরো ৪টি রেলরুট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগির এ রুটগুলো চালু হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ বিষয়ে আগামী রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে।

বৃহস্পতিবার (৭ মে) করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, বেনাপোল বন্দর দিয়ে পণ্য আনা নেওয়া বন্ধ থাকায় সরকার রেলের মাধ্যমে পণ্য আনতে চাচ্ছে। এজন্য চারটি রুটে রেলের কার্গো চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। এ বিষয়ে আগামী রোববার আন্তঃমন্ত্রণালয় চূড়ান্ত বৈঠক হবে। ইতোমধ্যে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরবরাহ চেইন ঠিক রাখতে ভারতের সঙ্গে রেলওয়ের চারটি রুট ঠিক করা হয়েছে। এগুলো হচ্ছে—হিলি, দর্শনা, বিরল ও রাধিকাপুর। বেনাপোলসহ অন্যান্য ল্যান্ড পোর্টগুলো খোলা হয়েছিল। কিন্তু স্থানীয় রাজনীতির কারণে বন্ধ হয়ে গেছে গত তিন চারদিন ধরে। তবে সরকারিভাবে কোনও বাধা নেই।

টিপু মুনশি বলেন, বেনাপোল বন্ধ হলেও আসাম ও ত্রিপুরা স্থলবন্দর চালু রয়েছে। ভারতের হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে চেংড়াবান্ধা ও বাংলাবান্ধা স্থলবন্দর সচল রাখার জন্য। প্রায় ২২০০ ওপরে মালবাহী ট্রাক পড়ে আছে বেনাপোলের ওপার (ভারতে) । আমাদের এখানেও প্রায় ২০০ ট্রাক পড়ে আছে। তবে যদি ট্রেন চালু করা যায়, তাহলে আশা করছি আগের অবস্থার চেয়ে আমরা উন্নত করতে পারবো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ভারতের সঙ্গে ৪ রেলরুট চালু হবে: বাণিজ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৫১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০