ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

রফিকুল ইসলামের মৃত্যুতে মন্ত্রী ও সচিবের শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ সিভিল সার্ভিস (লাইভস্টক) ক্যাডারের ১৯তম ব্যাচের কর্মকর্তা ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহিষ উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

সোমবার (১১ মে) মন্ত্রী এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বার্তায় মন্ত্রী বলেন, ‘মো. রফিকুল ইসলাম ছিলেন দক্ষ ও মেধাবী কর্মকর্তা। কর্মক্ষেত্রে তার অবদান তাকে স্মরণীয় করে রাখবে।’

ডা. মো. রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ।

শোক বার্তায় তিনি বলেন, ‘মো. রফিকুল ইসলাম ছিলেন কর্তব্যনিষ্ঠ ও মেধাবী কর্মকর্তা। তার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সব সদস্য গভীরভাবে শোকাহত।’

তিনি প্রয়াত এ কর্মকর্তার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

১০ মে রাত আনুমানিক ১০টায় ঢাকার একটি হাসপাতালে মো. রফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি লিউকেমিয়ায় আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

রফিকুল ইসলামের মৃত্যুতে মন্ত্রী ও সচিবের শোক

আপডেট টাইম : ০৭:৪৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০