ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

আরও ৯০০ ব্রিটিশ নাগরিক তৃতীয় ধাপে ফিরবে নিজ দেশে

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের প্রকোপের মধ্যে বাংলাদেশে আটকেপড়া ব্রিটিশ নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নিতে যুক্তরাজ্যের সরকার আরো তিনটি চার্টার্ড ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে। এসব বিশেষ ফ্লাইটে আরো ৯০০ ব্রিটিশ নাগরিক নিজ দেশে ফেরত যাবেন।

শুক্রবার (১৫ মে) ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন এক ভিডিও বার্তায় এ তথ্য জানান।

তিনি বলেন, ২০, ২৬ ও ৩১ মে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে এই বিশেষ ফ্লাইটগুলো ছেড়ে যাবে।

এর আগে ব্রিটিশ নাগরিকদের ফেরাতে দুই ধাপে ৯টি বিশেষ ফ্লাইট পরিচালিত হয়েছে।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন জানিয়েছেন, বর্তমানে সিলেটে থাকা ব্রিটিশ নাগরিকদের অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকায় আনতে বিকল্প ব্যবস্থা করা হয়েছে। যাত্রীরা ঢাকা বা সিলেট যেখান থেকেই যাত্রা শুরু করবেন তাদের মাথাপিছু ৬০০ পাউন্ড দিতে হবে।

নিজ দেশে ফেরত যেতে ইচ্ছুক ব্রিটিশ নাগরিকরা করপোরেট ট্র্যাভেল ম্যানেজমেন্ট (সিটিএম) বা ট্র্যাভেল ম্যানেজমেন্ট পার্টনারের মাধ্যমে এই ফ্লাইটগুলো বুক করতে পারবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

আরও ৯০০ ব্রিটিশ নাগরিক তৃতীয় ধাপে ফিরবে নিজ দেশে

আপডেট টাইম : ০১:০১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০