ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

করোনায় এস আলম গ্রুপের পরিচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম (৬৫) মারা গেছেন।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

মোরশেদুল এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই। তিনি বেসরকারি এনআরবি গ্লোবাল ব্যাংকের একজন পরিচালক ছিলেন। তিনি ছিলেন এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেমন ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব জানান, মোরশেদুল আলমসহ তার পরিবারের ৬ সদস্যের (পাঁচ ভাই ও একজন ড্রাইভার) গত ১৭ মে করোনা পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে মোরশেদুল আলমের শারীরিক অবস্থা কিছুটা খারাপ ছিলো।

গত বৃহস্পতিবার তিনি শ্বাসকষ্টসহ চট্টগ্রামের করোনা বিশেষায়িত হাসপাতাল জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। শুক্রবার সারাদিন তার শারীরিক অবস্থা ভালো থাকলেও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার একদফা কার্ডিয়াক এরেস্ট হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মোরশেদুল আলমের বয়স হয়েছিল ৬৬ বছর। তার ৩ ছেলে। বর্তমানে সুগন্ধা আবাসিক এলাকায় তাদের বাড়িটি লকডাউন অবস্থায় আছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

করোনায় এস আলম গ্রুপের পরিচালকের মৃত্যু

আপডেট টাইম : ১২:৫৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০