ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ব্রাজিলে করোনায় মৃত্যু ২২ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের কেন্দ্রভূমি হয়ে উঠেছে লাতিন আমেরিকা, যেখানে সবচেয়ে বেশি ভুগছে ব্রাজিল। শনিবার সেখানে প্রায় এক হাজার মানুষ নতুন করে মারা গেছে প্রাণঘাতী ভাইরাসে। তাতে মৃত্যু ছাড়িয়েছে ২২ হাজার।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৯৬৫ জনের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানির সংখ্যা ২২ হাজার ১৩ জন।

ব্রাজিলে নতুন করে ১৬ হাজার ৫০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে মোট করোনায় আক্রান্ত ৩ লাখ ৪৭ হাজার ৩৯৮ জন।

বিশ্বে মোট আক্রান্তের হিসাবে ব্রাজিল পেছনে ফেলেছে রাশিয়াকে। শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরে তাদের অবস্থান। রাশিয়ায় ৩ লাখ ৩৫ হাজার ৮৮২ জন আক্রান্ত হয়েছে।

ব্রাজিলে সবচেয়ে মারাত্মক পরিস্থিতি সাও পাওলোতে। করোনার সংক্রমণ চূড়ায় না পৌঁছালেও সেখানকার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে। বলতে গেলে খালি হাতে জীবন বাঁচানোর সংগ্রাম করছেন তারা। অন্যদিকে ‘সামান্য ফ্লু’ উপেক্ষা করে দেশের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর মনোযোগ অর্থনীতির ক্ষতি সারিয়ে তোলায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ব্রাজিলে করোনায় মৃত্যু ২২ হাজারের বেশি

আপডেট টাইম : ১২:৫৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০