ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

করোনায় আরও ২৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৩২

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৪৮০ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৫৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৬১০ জনে দাঁড়িয়েছে।

রোববার (২৪ মে ) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলো ৬ হাজার ৯০১ জন।

ডা. নাসিমা সুলতানা জানান, ৪৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় নয় হাজার ১৮৪ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে আট হাজার ৯০৮ জনের। মোট পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৫৮৩ জনের। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৫৩ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ২৫৩ জনকে। ছাড় পেয়েছেন ৯৪ জন এবং বর্তমানে আইসোলেশনে আছেন ৪ হাজার ৪৪৬ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২ হাজার ১৬৩ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

করোনায় আরও ২৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৩২

আপডেট টাইম : ০৭:৫৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০