ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ভারতীয় জেডি মদ জব্দ আজও অমলিন ‘মহানায়ক’ উত্তম কুমার সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস প্রধানমন্ত্রীর সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বিনিময় কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎

ঢাকা মেট্রোর ৮২ জন ক্রিকেট কোচ পেলেন মাশরাফির ‘উপহার’

ক্রীড়া প্রতিবেদক : ঢাকা মেট্রোর ৮২ জন ক্রিকেট কোচকে আর্থিক সহায়তা করেছেন মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশের সবচেয়ে সফলতম অধিনায়ক মাশরাফি নিজের প্রতিষ্ঠিত নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন থেকে ৮২ জন কোচকে তিন হাজার টাকা করে ‘ঈদ উপহার’ দিয়েছেন।

করোনা ভাইরাস সংক্রমনে ব্যাপকভাবে আর্ত মানবতার পাশে দাঁড়াতে মাশরাফি প্রতিষ্ঠিত নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন শুরু থেকেই সরব। নড়াইলে খাদ্য সামগ্রী এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন সহ নানা কার্যক্রম পরিচালনা করছে তার এই ফাউন্ডেশন।

সম্প্রতি এক নিলামে দীর্ঘদিন মাশরাফির হাতে ব্যবহৃত ব্রেসলেট বিক্রি হয়েছে ৪২ লাখ টাকায়। মাশরাফি আগেই জানিয়েছিলেন, নিলাম থেকে প্রাপ্ত অর্থের ২৫ লাখ টাকা ব্যয় হবে নড়াইলবাসীর জন্য। বাকি ১৫ লাখ টাকা খরচ হবে মুক্তিযোদ্ধাদের কল্যাণে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের সাহায্যে, রাজধানীর ক্রিকেট কোচের আর্থিক সহায়তায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন ও বিনামূল্যে রক্তদাতাদের সংগঠনের উন্নয়নে।

মঙ্গলবার আবাহনী মাঠে একটি অনুষ্ঠানে ঢাকা মহানগরীর ৮২ কোচের হাতে মাশরাফির উপহার তুলে দেওয়া হয়। তালিকা তৈরিতে সময় লাগায় ঈদের আগে এ কাজ করা হয়নি। ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় মাশরাফি সেখানে উপস্থিত হতে পারেননি। তবে অডিও কলে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে ভারতীয় জেডি মদ জব্দ

ঢাকা মেট্রোর ৮২ জন ক্রিকেট কোচ পেলেন মাশরাফির ‘উপহার’

আপডেট টাইম : ১১:০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০