ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

বাংলাদেশ জাতীয় ফুটবল দল অক্টোবরে মাঠে ফিরছে

ক্রীড়া ডেস্ক : করোনাভাইরাসের কারণে ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্ব ও ২০২৩ এএফসি কাপের খেলা স্থগিত করে রাখা হয়। তবে করোনা সঙ্কট কাটিয়ে আগামী অক্টোবরে মাঠে ফিরবে ম্যাচগুলো এমন তথ্য জানিয়েছে এএফসি। এমনকি সূচিও প্রকাশ করেছে তারা।

সেই হিসেবে বাংলাদেশ ফুটবল দল করোনা সঙ্কট কাটিয়ে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও খেলায় ফিরতে যাচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারন সম্পাদক মো. আবু নাইম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছে।

বাফুফের সাধারণ সম্পাদক বলেন, ‘ফিফার নির্দেশনা অনুসারে এএফসি আগামী অক্টোবর ও নভেম্বরে বাছাইয়ের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো আয়োজন করবে।’

‘ই’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে কাতার, ওমান, ভারত ও আফগানিস্তান। চার দলের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে মোট ৮ টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। বাংলাদেশ ইতিমধ্যে ৮ ম্যাচের চারটি খেলেছে। বাকি ৪ ম্যাচের দুটি অক্টোবরে ও দুটি হবে নভেম্বরে।

এএফসির দেওয়া নতুন সূচি অনুযায়ী বাংলাদেশ আগামী ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে সিলেটে ম্যাচ খেলবে। এর পাঁচদিন পর কাতারের দোহায় স্বাগতিকদের বিপক্ষে খেলবে ফিরতি ম্যাচ।

বাংলাদেশের বাকি ও শেষ দুটি ম্যাচ হবে নভেম্বরে। প্রতিপক্ষ ভারত ও ওমান। ভারতের বিপক্ষে ১২ নভেম্বর ও ওমানের বিপক্ষে ১৭ নভেম্বর স্বাগতিক হিসেবে ঢাকায় ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ।

বাছাইপর্বে বাংলাদেশ অবশ্য সবার নিচে অবস্থান করছে। প্রথম চার ম্যাচের মধ্যে মাত্র ১টি ড্র বাংলাদেশের দখলে। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১-০ গোলে, দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে কাতারের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে কলকাতার সল্টলেকে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। চতুর্থ ম্যাচে ওমানের মাটিতে তাদের কাছে হেরেছে ৪-১ গোলে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

বাংলাদেশ জাতীয় ফুটবল দল অক্টোবরে মাঠে ফিরছে

আপডেট টাইম : ০৭:৫৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০