ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে কি না? জানা যাবে আজ

ক্রীড়া ডেস্ক : করোনাভাইরাসের কারণে অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে তো? উত্তর জানা যাবে আজই।

আজ বুধবার বিকেলে টেলিকনফারেন্সে আইসিসি বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এই বোর্ড সভায় যোগ দেবেন আইসিসির পূর্ণ সদস্য ভুক্ত সবগুলি দেশের সভাপতি।

গত ২৮ মে শেষ সভায় বিশ্বকাপ নিয়ে আলোচনা করেছিলেন নীতিনির্ধারকরা। বিশ্বকাপ নিয়ে ইতিবাচক মনোভাব থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি তারা। তবে আজকের বৈঠকে সব চূড়ান্ত হবে বলেই জানা গেছে। বিশেষ করে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, যে করেই হোক বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে আইসিসিকে চাপ দেবে বিসিসিআই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সিদ্ধান্ত নিয়ে বিলম্ব চায় না ভারত। যদি সূচি অনুযায়ী বিশ্বকাপ হয় তাতে ভারতের কোনও আপত্তি নেই। যদি সূচি অনুযায়ী না হয় হয়, তা আজ-ই যেন চূড়ান্ত হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হলে, ওই ফাঁকা সময়ে আইপিএল করার ভাবনা ভারতের। আইপিএল আয়োজনের পরিকল্পনার জন্যই আজ বিসিসিআই আইসিসি বৈঠক উত্তপ্ত হবে।

তবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ও বিশ্বের সব চেয়ে ধনী ক্রিকেট বোর্ডের মধ্যে আজ এমনিতেইও বাক যুদ্ধ হবে। ট্যাক্স ইস্যুতে দুই সংস্থার মধ্যে গত কয়েক মাস ধরেই চলছে দ্বন্দ্ব। নোংরা ই-মেইল চালাচালিও হচ্ছে। আজকের বৈঠকে ট্যাক্স নিয়ে ফয়সালা হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ বিশ্বকাপের আয়োজক ছিল ভারত।ট্যাক্স বাবদ প্রায় ২৩ মিলিয়ন ডলার পাবে আইসিসি। কিন্তু গত চার বছরে তা ঝুলিয়ে রেখেছে বিসিসিআই। এ জন্য ভারতে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন হবে কিনা এই নিয়ে সংশয় প্রকাশ করেছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হুমকি দিয়েছে, যদি ট্যাক্স ইস্যু বিসিসিআই সমাধান করতে না পারে তাহলে বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেওয়া হবে।

এদিকে আজকের বৈঠকে করোনা পরবর্তী সময়ে আইসিসির নতুন এফটিপি, আইসিসির পরবর্তী নির্বাচন নিয়েও দিক নির্দেশনা আসতে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে কি না? জানা যাবে আজ

আপডেট টাইম : ০১:১৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০