ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

‘টেলিমেডিসিন-কমিউনিটি ক্লিনিক থাকায় স্বাস্থ্যসেবা দিতে পারছি’

নিজস্ব প্রতিবেদক : টেলিমেডিসিন এবং কমিউনিটি ক্লিনিক থাকার কারণে আমরা স্বাস্থ্যসেবা দিতে পারছি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

শুক্রবার (১২ জুন) বিকেলে বাজেট পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, আমাদের সরকার হেলথ টেকনিশিয়ান ও চিকিৎসক নিয়োগ দিয়েছে, সে সঙ্গে টেলিমেডিসিনের ব্যবস্থা রয়েছে। আইসিটি ব্যবস্থাপনার কারণে কমিউনিটি ক্লিনিকে টেলিমেডিসিন যাচ্ছে।

তিনি বলেন, অবশ্যই আমরা আরও উন্নত স্বাস্থ্যসেবার কথা চিন্তা করবো। কারণ অবকাঠামো না বাড়ালে স্বাস্থ্যসেবা উন্নত করা যায় না। ব্যপ্তি বাড়ানোর জন্য অর্থমন্ত্রীকে অভিনন্দন।

তৌফিক-ই-ইলাহী বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সারাদেশের স্বাস্থ্যসেবা আরও উন্নত করা হবে। এজন্য কমিউনিটি ক্লিনিকের অবকাঠামো আরও বেশি বাড়াতে হবে।

সংবাদ সম্মেলনে অংশ নেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

‘টেলিমেডিসিন-কমিউনিটি ক্লিনিক থাকায় স্বাস্থ্যসেবা দিতে পারছি’

আপডেট টাইম : ০৯:৪০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০