ঢাকা ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

টেলিকম মন্ত্রীর সম্মানে এডিএন টেলিকমের কোভিড নিরাপত্তা সামগ্রী প্রদান

নিউজ ডেস্ক: টেলিযোগাযোগ ও ইন্টারনেট সার্ভিস সচল ও রক্ষণাবেক্ষণে নিয়োজিত ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও কর্মচারিদের জন্য এডিএন টেলিকম লিমিটেড মাস্কসহ কোভিড -১৯ সংক্রমণ বিস্তার রোধে ১২ হাজার ফেস মাস্ক প্রদান করেছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার এর সম্মানে কোভিড -১৯ নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: নূর-উর-রহমান আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রীর পক্ষ থেকে এই সব সামগ্রী গ্রহণ করেন। এডিএন টেলিকম লিমিটেড এর ভাইস চেয়ারম্যান জহির আহমেদ কোম্পানির পক্ষে মাস্ক সামগ্রী হস্তান্তর করেন।

ডাক ও টেলিযোগাযোগ সচিব ডিজিটাল সংযোগ সচল ও রক্ষণাবেক্ষণে নিয়োজিতদের জন্য সুরক্ষা সামগ্রী প্রদানের জন্য মন্ত্রীর পক্ষ থেকে এডিএনকে ধন্যবাদ জানান। তিনি বলেন,এডিএন এর এই সহযোগিতা নিরবচ্ছিন্ন সংযোগ সচল ও রক্ষণাবেক্ষণে নিয়োজিত আমাদের কর্মীদের আরো উৎসাহিত করবে।

এডিএন টেলিকম লিমিটেড এর ভাইস চেয়ারম্যান, বৈশ্বিক দুর্যোগকালীন সময়ে ডিজিটাল সংযোগ সচল রাখায় নিয়োজিত কর্মীদের পাশে থেকে সামান্যতম এই সহযোগিতার সুযোগ দেওয়ায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বারকে ধন্যবাদ জানান।

হস্তান্তরিত মাস্ক সামগ্রীর মধ্যে ৩ হাজার বিটিআরসি এবং চার হাজার বিটিসিএল এর জরুরী কাজে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারিদের জন্য সংরক্ষণ করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো: আজিজুল ইসলাম, যুগ্ন-সচিব মোখলেছুর রহমান, এডিএন এর হেড অভ ব্র্যান্ড এন্ড এক্সটারনেল অফিসার তানভিন মো: হাফিজুল হক এবং চীফ প্রজেক্ট অফিসার মো: আজহারুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

টেলিকম মন্ত্রীর সম্মানে এডিএন টেলিকমের কোভিড নিরাপত্তা সামগ্রী প্রদান

আপডেট টাইম : ০৯:৩৩:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০