ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছেন ঢাবি ছাত্রী মুনজেরিন

নিউজ ডেস্ক: বিশ্বখ্যাত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার সুযোগ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মুনজেরিন শহীদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। নিজের ফেসবুকে আইডিতে এক স্ট্যাটাসে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

ফেসবুকে স্ট্যাটাসে মুনজেরিন বলেছেন, ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমার আাবেদন গ্রহণ করা হয়েছে। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে, আমি বিশ্বের অন্যতম সেরা এবং প্রাচীনতম প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাব ফলিত ভাষাবিজ্ঞান এবং দ্বিতীয় ভাষা অর্জনে আমার দ্বিতীয় মাস্টার্স করার জন্য।’

তিনি বলেন, ‘এটা এখনও অবাস্তব মনে হচ্ছে। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, যারা আমাকে ইংরেজি শেখা এবং শেখানোর এই যাত্রায় অপরিমেয় উদারতা ও ভালোবাসা দেখিয়েছেন।’

মুনজেরিন বলেন, ‘আশা করি এই ডিগ্রি নিয়ে, ইংরেজি ভাষা শিক্ষা নিয়ে আরো অনেক কিছু শিখতে পারবো, যাতে করে ফিরে এসে বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের আরও সাহায্য করতে পারি।’ শেষে মজা করে বলেন, ‘এখন অক্সফোর্ড আমাকে ঘরে বসে অনলাইনে সেমিস্টারগুলো করতে না বললেই হয়’।

মুনজেরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলের ইংরেজি শিক্ষক হিসেবে কাজ করছেন। তার ভিডিও লেকচার প্রায় দুই কোটি ৩০ লাখ শিক্ষার্থীর কাছে পৌঁছেছে। এছাড়া মুনজেরিনের আইইএলটিএস স্কোর আট দশমিক পাঁচ। তিনি এখন টেন মিনিট স্কুলের হিউম্যান রিসোর্স বিভাগের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত আছেন।

সুত্র: ডেইলি ক্যাম্পাস

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছেন ঢাবি ছাত্রী মুনজেরিন

আপডেট টাইম : ১২:৫৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০