ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

রাম চাঁদ গোয়ালা আর নেই

ক্রীড়া প্রতিবেদক : আজ শুক্রবার সকাল ৭টায় না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের প্রথম বাঁহাতি স্পিনার রাম চাঁদ গোয়ালা। তার নাতি প্রাঞ্জল গোয়ালা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ময়মনসিংহের ব্রামেনপালির নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত‌্যাগ করেন তিনি।

প্রাঞ্জল গোয়ালা বলেছেন, ‘সপ্তাহ খানেক আগে চোখ উঠেছিল। সেই যন্ত্রণায় ভুগছিলেন তিনি। ওই চোখে এর আগে অস্ত্রোপচার করানো হয়েছিল। গতকাল থেকে চোখের ব‌্যথা কমে আসলেও বুকে ব‌্যথা অনুভব করছিলেন। ডাক্তাররা বলেছিলেন হার্ট বড় হয়ে গিয়েছিল। স্বাভাবিক কার্যক্রম হচ্ছিল না।’

‘ফলে খাওয়া-দাওয়া ঠিক মতো করতে পারছিলেন না। রাতে ঘুমিয়ে ছিলেন ঠিকঠাক মতো। তিনটায় আমি তাকে পানিও খাইয়েছি। এরপর আবার ঘুমিয়ে যান। সকালে নাস্তা খাবার জন‌্য তাকে ডাকা হলে সাড়া দিচ্ছিলেন না। এরপর ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন।

দুপুরের পর শেষকৃত্য সম্পন্ন হবে জানিয়েছেন প্রাঞ্জল গোয়ালা।

গত বছর দ্বিতীয় স্ট্রোকের পর থেকে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। এর তিন বছর আগে আরো একবার স্ট্রোক করেছিলেন। বয়সের ভারে নুহ্য হয়ে হাঁটা-চলা করতে পারছিলেন না। লাঠি রাখতেন সব সময় তার ভাতিজা তপন কুমার গোয়ালা বললেন, ‘চাচার বয়স ৮৩ থেকে ৮৪।’

গত বছর বিসিবি তাকে দিয়েছিল ১০ লক্ষ টাকা। সেই অর্থ দিয়ে চলছিল তাঁর দৈনন্দিন জীবন ও চিকিৎসা। জীবনের সূর্য নিভে যেতে পারে যেকোনো সময়, এমন শঙ্কায় কাটিয়েছেন প্রতিটি মুহূর্ত। শেষবেলায় তার ছিল একটাই চাওয়া, ‘একটু যদি সুস্থ থাকতাম তাহলে মাঠে যেতাম আরেকবার।’ সেই সুযোগটি আর হলো না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

রাম চাঁদ গোয়ালা আর নেই

আপডেট টাইম : ০৮:১৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০