ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

করোনার চিকিৎসা সামগ্রী আনা হলো দ. কোরিয়া থেকে

জ্যেষ্ঠ প্রতিবেদক :দক্ষিণ কোরিয়া থেকে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের চিকিৎসা সহায়ক সামগ্রী আনলো বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্র জানায়, বিমান বাহিনীর একটি উড়োজাহাজের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা এয়ার কমডোর কাজী সফিকুল হাসানের উদ্যোগে দেশটির কিছু বেসরকারি প্রতিষ্ঠানের দেওয়া বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী আনা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে এসব সামগ্রী দেশে আনা হয়েছে।

এসব স্বাস্থ্যসেবা সহায়ক সরঞ্জাম সংগ্রহের জন্য বুধবার (১৭ জুন) সকালে বাংলাদেশ বিমান বাহিনীর ১৫ জন এয়ার ক্রু পরিবহন বিমান নিয়ে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু (ঢাকা) ত্যাগ করে। বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর সৈয়দ সাইদুর রহমান এতে দলনেতা হিসাবে দায়িত্ব পালন করেন।

এ সংক্রান্ত আইএসপিআর-এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ সরকার প্রকাশিত নীতিমালা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখার উদ্যোগে ও দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতায় কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শনাক্তকরণের প্রয়োজনীয় কিট, মাস্ক, নেগেটিভ প্রেশার মেশিন এবং ব্যক্তিগত সুরক্ষা পোশাকসহ (পিপিই) অন্যান্য চিকিত্সা সহায়ক সামগ্রী সংগ্রহের পরিকল্পনা নেয়।

সশস্ত্র বাহিনী বিভাগ ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী এসব চিকিৎসা সহায়ক সামগ্রী দক্ষিণ কোরিয়া থেকে দেশে এনেছে।

আইএসপিআর বলছে, করোনাভাইরাস মোকাবিলায় দক্ষিণ কোরিয়া সরকারের প্রশংসনীয় উদ্যোগ এবং বৈশ্বিক প্রাদুর্ভাব রোধে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অকৃত্রিম সহায়তার জন্য দেশটির সরকার বন্ধুত্বের এক অপূর্ব নিদর্শন স্থাপন করেছে। এর ফলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

এদিকে, বন্ধুত্বের নিদর্শন স্বরূপ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশের ঐতিহ্যবাহী কিছু শুভেচ্ছা সামগ্রী বিমান বাহিনীর ওই পরিবহন বিমানের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

করোনার চিকিৎসা সামগ্রী আনা হলো দ. কোরিয়া থেকে

আপডেট টাইম : ০৯:২৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০