ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

মাদক মামলায় পুলিশের এসআই আতিকুল চার দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ১১ হাজার ইয়াবাসহ গ্রেফতার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম ও তার সহযোগী রেজাউর রবের ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৯ জুন) দুদিনের রিমান্ড শেষে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার মূল রহস্য উদঘাটনের জন্য তাদের আবারও সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) শাহ আলম গণমাধ্যমকে বলেন, ১১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার আতিকুল ইসলাম পুলিশের উপ-পরিদর্শক হিসেবে বান্দরবান জেলায় কর্মরত। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে ইয়াবাসহ গ্রেফতার করি।

এর আগে মঙ্গলবার (১৬ জুন) ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার (১৫ জুন) গোপন সংবাদের ভিত্তিতে ১১ হাজার পিস ইয়াবাসহ রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

মাদক মামলায় পুলিশের এসআই আতিকুল চার দিনের রিমান্ডে

আপডেট টাইম : ১২:৩৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০