ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

সৌরভ গাঙ্গুলির পরিবারে করোনার থাবা

ক্রীড়া ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির পরিবারে আঘাত হেনেছে প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস। যদিও গাঙ্গুলি এবং তাঁর পরিবারের সকল সদস্য সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধি মেনেই চলছিলেন তবুও এই সাবেক অধিনায়কের পরিবারের তিন সদস্য আক্রান্ত হয়েছেন করোনায়।

গতকাল শুক্রবার ভারতের প্রাদেশিক স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌরভের বড় ভাই স্নেহাশিষ গাঙ্গুলির স্ত্রী এবং শ্বশুর-শ্বাশুড়ি আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। এছাড়াও তাদের ঘরের গৃহপরিচারিকাও আক্রান্ত হয়েছেন এই ভয়াল ভাইয়াসে।

এদের মধ্যে স্নেহাশিষ গাঙ্গুলির শ্বশুর-শ্বাশুড়ি গত সপ্তাহেই করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর বাকী দুইজন গেল সপ্তাহে। তবে চারজনকেই কলকাতার মমিপুরে একটি প্রাইভেট নার্সিং হোমে আইসোলেশনে রাখা হয়েছে।

স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরের এক শীর্ষ কর্মকর্তা সংবাদমাধ্যমে বলেছেন, ‘চারজনই শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিল আমাদের। যেগুলো কি না করোনাভাইরাসের উপসর্গের সঙ্গে মিলে যায়। তাঁরা বেহালায় গাঙ্গুলিদের পৈতৃক বাড়িতে নয়, অন্য একটি বাড়িতে থাকছিলেন। করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ার পর তাদের একটি নার্সিং হোমে নেয়া হয়েছে।’

আজ তাদের আরেকবার পরীক্ষা করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে তাদের নার্সিং হোমে রাখা হবে, নাকি বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। মমিপুরের সেই নার্সিং হোমের পক্ষ থেকে বলা হয়েছে, ‘তাদের ছেড়ে দেয়া হবে নাকি এখানেই রাখা হবে তা ঠিক করা হবে শনিবারের পরীক্ষার ফলাফল দেখে।’

সৌরভ গাঙ্গুলির ক্রিকেটে হাতেখড়ি হয়েছে তাঁর বড় ভাই স্নেহাশিষ গাঙ্গুলির হাত ধরে। তবে সৌরভের দাদার স্ত্রীসহ চারজন করোনা পজিটিভ হলেও স্নেহাশিষ গাঙ্গুলির পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। তবুও আইসোলেশনে আছেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

সৌরভ গাঙ্গুলির পরিবারে করোনার থাবা

আপডেট টাইম : ০৯:৩৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০