ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

সিরাজগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগে ননদ ও শাশুড়ি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: যৌতুকের দাবিতে সিরাজগঞ্জে শহরের চর মালসাপাড়ায় মুন্নী বেগম (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২০ জুন) সংঘটিত এ ঘটনায় ওই গুহবধূর অভিযুক্ত শাশুড়ি সূর্য খাতুন (৪৫) ও ননদ রুনা খাতুনকে (২০) আটক করেছে পুলিশ। ঘটনার পর পরই স্বামী জাহিদ হোসেন পলাতক রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন এ তথ্য জানান।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মুন্নীকে প্রায়ই নির্যাতন করতো। এরই জের ধরে শনিবার সন্ধ্যায় তারা মুন্নীকে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশ গুম করার চেষ্টা করা হয়। খবর পেয়ে পুলিশ শনিবার রাতেই ঘটনাস্থলে পৌঁছে শাশুড়ি ও ননদকে আটক করলেও স্বামী পালিয়ে যায়। রবিবার বিকালে আটক দুজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ।

এ ঘটনায় ভিকটিমের মা জহুরা বেগম বাদী হয়ে জামাই এবং মেয়ের শাশুড়ি ও ননদকে আসামি করে দুপুরে সদর থানায় একটি মামলা করেছেন।

উপ-পরিদর্শক ফারুক হোসেন জানান, প্রাথমিক সুরতহালে ঘটনাটি শ্বাসরোধে হত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শাশুড়ি ও ননদকে আদালতের মাধ্যমে বিকালে কারাগারে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

সিরাজগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগে ননদ ও শাশুড়ি আটক

আপডেট টাইম : ১০:৫৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০