ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

ক্রিকবাজের কথোপকথন ফোর্ট ওয়ার্থের সাকিব আল হাসান

ক্রীড়া ডেস্ক : ক্রিকেটের সর্বশেষ খবর ও স্কোর সম্প্রচারকারী ওয়েবসাইট ক্রিজবাজের ‘ক্রিকবাজ কনভারসেশন’-এ আসছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিবের ভিডিও সাক্ষাৎকার নিয়েছেন ক্রিকেট ধারাভাষ্যকার ও বিশ্লেষক হার্শা ভোগলে। বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় ক্রিকবাজের অফিসিয়াল ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউব পেইজে ভিডিওটি সম্প্রচার করা হবে।

মঙ্গলবার সাক্ষাৎকারের প্রোমো প্রকাশ করেছে ক্রিকবাজ। সেখানে বিশ্বকাপ, লিওনেল মেসি ও বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলতে দেখা গেছে সাকিবকে।

পরিবার নিয়ে সাকিব এখন যুক্তরাষ্ট্রে। করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকেই তিনি সেখানে আছেন। আপাতত দেশে ফেরার কোনও পরিকল্পনা নেই নিষেধাজ্ঞায় থাকা এ ক্রিকেটারের।

ম‌্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার পর তা যথাযথ কর্তৃপক্ষকে না জানানোয় আইসিসি সাকিবকে এক বছর নিষিদ্ধ করেছে। এ বছরের ২৯ অক্টোবরের পর সাকিব ফিরতে পারবেন আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

ক্রিকবাজের কথোপকথন ফোর্ট ওয়ার্থের সাকিব আল হাসান

আপডেট টাইম : ০৬:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০