ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

৩০ দিনে প্রায় ৪৫ হাজার আসামির জামিন ভার্চুয়াল আদালতে

আদালত প্রতিবেদক: সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে সারাদেশের সব অধস্তন ভার্চুয়াল আদালত ৩০ কার্যদিবসে ৪৪ হাজার ৮০২ জন আসামির জামিন মঞ্জুর করেছেন।

শুক্রবার (২৭ জুন) বিকেলে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ মে থেকে ২৫ জুন পর্যন্ত ৩০ কার্যদিবসে সারাদেশের অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে মোট ৮৪ হাজার ৬৫৭টি জামিন আবেদনের শুনানি নিয়ে ৪৪ হাজার ৮০২ আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।

এদিকে ২৫ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত মোট ৩০ কার্যদিবসে ৫৭১ শিশুকে জামিনে মুক্তি দিয়েছেন ভার্চুয়াল আদালত।

গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি চেম্বার আদালত এবং হাইকোর্ট বিভাগে চারটি ভার্চুয়াল বেঞ্চ গঠন করা হয়। এরপর থেকে নিম্ন আদালতে ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

৩০ দিনে প্রায় ৪৫ হাজার আসামির জামিন ভার্চুয়াল আদালতে

আপডেট টাইম : ১২:৪৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০