ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ফিফা থেকে সাড়ে আট কোটি টাকা পাবে বাফুফে

ক্রীড়া প্রতিবেদক : প্রাণঘাতি মহামারি করোনাভাইরাস বিশ্বজুড়ে এক ভয়ানক বিপর্যয়ের সৃষ্টি করেছে। করোনার ফলে দীর্ঘ সময় ধরে বন্ধ হয়ে আছে আন্তর্জাতিক ফুটবলের খেলাও। আর এতে বিপুল পরিমাণ ক্ষতির মুখে বিশ্ব ফুটবলের সদস্য দেশের ফেডারেশনগুলোও।

আর সদস্য দেশগুলোর কথা মাথায় রেখে করোনার এই সময় বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা কোভিড-১৯ সহায়তা ফান্ড গঠন করেছে। যে ফান্ড থেকে প্রত্যেক দেশকে দেওয়া হবে ১০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি অর্থ মূল্যে সাড়ে আট কোটি টাকার সমান। সে ফান্ড থেকে করোনা সহায়তা হিসেবে সাড়ে আট কোটি টাকা পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও।

এ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন,‌ ‘বৃহস্পতিবার এমন সিদ্ধান্ত নিয়েছে ফিফা। সদস্য দেশগুলো করোনায় ক্ষতিগ্রস্থ। তা কাটাতে যে ত্রাণ তহবিল গঠন করেছে ফিফা সেখান থেকে আমরাও ১০ লাখ মার্কিন ডলার (প্রায় সাড়ে ৮ কোটি টাকা) পাবো।’

তবে এই টাকা এককালীন দিবে না ফিফা। দুই কিস্তিতে দিবে বলে জানিয়েছে বাফুফের এই সাধারণ সম্পাদক। প্রথম অর্ধেক দেবে জুলাইয়ে। বাকি অর্থ দেবে আগামী জানুয়ারিতে। এদিকে নারী ফুটবলের উন্নতিতে আরও ৫ লাখ মার্কিন ডলার দেওয়ার কথা রয়েছে ফিফার। তবে সেক্ষেত্রে কিছু শর্ত রয়েছে তাদের। আর তাই সেখান থেকে কত কী, বা আদৌ পাবে কি না এই বিষয়ে সন্দেহ রয়ে গেছে।

এসব বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক আরও যোগ করেন, ‘করোনা সহায়তা ছাড়াও মহিলা ফুটবলের উন্নয়নে আরো ৫ লাখ মার্কিন ডলার পাওয়ার সম্ভাবনা আছে। জানুয়ারিতে এ অর্থ দেবে ফিফা। তবে নারী ফুটবলের অর্থটা নির্ভর করবে বিভিন্ন শর্তের ওপর। তাই এখনই বলা যাবে না ওই খাত থেকে কি পরিমাণ অর্থ পাবো। তবে কোভিড-১৯ ত্রাণ তহবিল থেকে দুই কিস্তিতে ১০ লাখ ডলার পাবো এটা বলা যায়।’

এদিকে দীর্ঘ বিরতি শেষে সেপ্টেম্বর-অক্টোবরে এএফসি কাপের ম্যাচ দিয়ে আবার মাঠে ফিরবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ফিফা থেকে সাড়ে আট কোটি টাকা পাবে বাফুফে

আপডেট টাইম : ০১:২২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০