ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বিনিময় কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস

মাগুইরের গোলে সেমিফাইনালে ম্যানইউ

ক্রীড়া ডেস্ক : এফএ কাপের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার (২৭ জুন) রাতে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে ২-১ ব্যবধানে ১০ জনের নরউইচ সিটিকে হারিয়ে শেষ চারে নাম লেখায় রেড ডেভিলসরা। এ নিয়ে ৩০তম বারের মতো এফএ কাপের সেমিফাইনালে নাম লেখালো ম্যানইউ।

পাশাপাশি এই জয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা ১৪ ম্যাচে জয় তুলে নিলো ওল্ড ট্রাফোর্ডের দলটি।

কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। বিরতির পর ৫১ মিনিটে ওডিওন ইগহালো গোল করে এগিয়ে নেন ম্যানইউকে। ৭৫ মিনিটে নরউইচের টড ক্যান্টওয়েল গোল করে সমতা ফেরান। জমিয়ে তোলেন ম্যাচ। ৮৯ মিনিটে নরউইচের টিম ক্লোসে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে দশজনের দলে পরিণত হয় নরউইচ। ১০ জন নিয়েও অতিরিক্ত সময়ে দারুণ লড়াই করে তারা। কিন্তু অন্তিম মুহূর্তে (১১৮ মিনিটে) হ্যারি মাগুইর গোল করে সেমিফাইনালের টিকিট পাইয়ে দেন ম্যানইউকে।

অবশ্য এমন জয়ে মন ভরেনি ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ওলে ‍গুনার শুলসারের, ‘এটা আসলে মনোমুগ্ধকর পারফম্যান্স ছিল না। আমরা নরউইচের বিপক্ষে খুব বেশি সুযোগ তৈরি করতে পারিনি। তাদের কাঁপিয়ে দিতে পারিনি। তবে সেমিফাইনালে জায়গা করে নিতে পেরে আমি আনন্দিত। এই ম্যাচের জন্য আমরা ভালো প্রস্তুতি নিয়েছিলাম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বিনিময়

মাগুইরের গোলে সেমিফাইনালে ম্যানইউ

আপডেট টাইম : ০১:০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০