ঢাকা ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

করোনায় বিপর্যস্ত ভারত, একদিনে রেকর্ড শনাক্ত

ডেস্ক: ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২২ হাজারেরও বেশি নতুন রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। এছাড়া গত একদিনে মারা গেছেন ৩৭৭ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১৮ হাজার ২২৫ জন। আক্রান্ত হয়েছেন ছয় লাখ ২৭ হাজারের বেশি। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে চার লাখ ২৮ হাজার ৯৭৮ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

করোনাভাইরাসের শীর্ষ সংক্রমণের দেশের তালিকায় ভারতের অবস্থান চতুর্থ। এদিন সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্নাটক ও তেলেঙ্গানায়। রাজ্যভিত্তিক সংক্রমণ রেকর্ড ছুঁয়েছে অন্ধ্র প্রদেশ, উত্তর প্রদেশ, গুজরাট ও বিহারে।

মহারাষ্ট্রে সেখানে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩২৮ জন আক্রান্ত হয়েছেন। ১২৫ জনের মৃত্যুতে রাজ্যে মোট প্রাণহানি ৮ হাজারের বেশি। করোনায় আক্রান্তে আর মৃত্যুতে মহরাষ্ট্রের পরই তামিল নাড়ুর অবস্থান। রাজ্যটিতে নতুন আক্রান্ত চার হাজার ৩৪৩ ও মৃত্যু ৫৭ জন।

এরপরই দিল্লির অবস্থান। সেখানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৩৭ জন। এতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজারের বেশি। একদিনে ৬১ জনসহ মোট মৃতের সংখ্যা দুই ৮৬৪জন।

সংক্রমণ ঠেকাতে প্রথমদিকে সামাজিক দূরত্বের উপর জোর দেয়া হয়েছিল। কিন্তু এখন লকডাউনের কড়াকড়ি নেই। অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হওয়ায় বাজার-হাট, গণপরিবহনে বেড়েছে লোকের ভিড়। বেড়েছে একে অপরের সংস্পর্শে আসার সম্ভাবনাও।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

করোনায় বিপর্যস্ত ভারত, একদিনে রেকর্ড শনাক্ত

আপডেট টাইম : ০৮:৫১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০