ঢাকা ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

করোনার পর এবার বুবোনিক প্লেগ ছড়ানোর আশঙ্কা চীনে

ডেস্ক: চীনে এবার বুবোনিক প্লেগ রোগ ছড়িয়ে পড়ছে। এখনই যথাযথ পদক্ষেপ না করলে এই রোগ মহামারির আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্লেগ দেখা দেয়ায় রোববার সতর্কবার্তা জারি করেছে চীন সরকার।

বিবিসির প্রতিবেদন অনুসারে, শনিবার বায়ান্নুরের একটি হাসপাতালে সন্দেহজনক একটি প্লেগে আক্রান্ত হওয়া ঘটনা সামনে এসেছে। পরে রোববার প্লেগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে বায়ান্নুর এবং ইনার মঙ্গোলিয়া অটোনমাশ রিজিয়নে লেভেল-থ্রি সতর্কবার্তা জারি করা হয়েছে। ২০২০ সালের শেষ পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে।

চীনের স্বাস্থ্য দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, বুবোনিক প্লেগ একটি ভয়াবহ ব্যাকটেরিয়াঘটিত রোগ। সঠিক সময়ে চিকিৎসা না হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির এতে মৃত্যু পর্যন্ত হতে পারে। বর্তমানে শহরে প্লেগ রোগ মহামারির আকার নেয়ার মতো আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে আত্মসুরক্ষায় তৎপর এবং সচেতন থাকতে হবে। পাশাপাশি স্বাস্থ্য বিষয়ে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র বা সংশ্লিষ্ট সরকারি অফিসে জানাতে হবে।

ভিন্ন এক প্রতিবেদনে শিনহুয়া জানিয়েছে, পশ্চিম মঙ্গোলিয়ার খোভদ প্রদেশে সম্প্রতি দুই বাবোনিক প্লেগ রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। আক্রান্তদের মধ্যে একজনের বয়স ২৭ বছর এবং অন্য জনের বয়স ১৭ বছর। তারা সম্পর্কে দুই ভাই। ওই প্রদেশেরই দুটি আলাদা হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। তাদের সংস্পর্শে আসা আরো ১৪৬ জনকেও চিহ্নিত করে আইসোলেট করা হয়েছে। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

জানা গেছে, ওই দুই ভাই মারমোটের মাংস খেয়ে বুবোনিক প্লেগে আক্রান্ত হয়েছেন। সেখান থেকে রোগ ছড়ায়। এ কারণে মারমোটের মাংস না খাওয়ার জন্য় প্রশাসন থেকে বলা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

করোনার পর এবার বুবোনিক প্লেগ ছড়ানোর আশঙ্কা চীনে

আপডেট টাইম : ০৯:৫৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০