ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

অধ্যাপক এমাজউদ্দিন আর নেই

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৭টা ৩৫ মিনিটে তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এমাজউদ্দীনের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজনীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাবা বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ২টার দিকে বমি করছিলেন। একাধিকবার বমি করায় পর আমরা দ্রুত ল্যাবএইড হসপিটালে নিয়ে যাই। ‍শুক্রবার সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে বাবা ইন্তেকাল করেন। বাবা একেবারে স্বাভাবিক ছিলেন। কোনো প্রবলেম এখন পর্যন্ত জানতে পারিনি।

বাদ জুমা ও বাদ আছর দুটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে বলেও জানান তিনি।

বিএনপিপন্থি বুদ্ধিজীবী হিসাবে পরিচিত অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি প্রেস উইং সদস্য শামছুদ্দিন দিদারও ।

অধ্যাপক এমাজউদ্দীন ১৯৩২ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। প্রায় আড়াই দশক তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স বিভাগে অধ্যাপনা করেছেন। পাশাপাশি পালন করেছেন প্রতিটি প্রশাসনিক দায়িত্বও। ছিলেন বিভাগীয় প্রধান, মহসিন হলের প্রভোস্ট, প্রক্টর, প্রো-ভাইস চ্যান্সেলর এবং সবশেষে ভাইস চ্যান্সেলর।

১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ঢাবির ভাইস চ্যান্সেলর ছিলেন। এরপর ছয় বছরের কর্মবিরতি শেষে ২০০২ সালে যোগ দেন ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অলটারনেটিভের ভাইস চ্যান্সেলর পদে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

অধ্যাপক এমাজউদ্দিন আর নেই

আপডেট টাইম : ১২:২০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০