ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

নয় ক্রিকেটার অনুশীলনে ফিরছেন

ক্রীড়া প্রতিবেদক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সবুজ ক্যানভাসের ছোঁয়া যেন ভুলেই যেতে বসেছিলেন টাইগার ক্রিকেটাররা। অবশেষে ফুরালো অপেক্ষা।

আজ থেকে মাঠে গিয়ে অনুশীলন শুরু করতে যাচ্ছে টাইগার ক্রিকেটাররা। প্রথম ধাপে চার মাঠে অনুশীলনে ফিরছেন নয় ক্রিকেটার।
করোনাভাইরাসের কারণে মধ্য মার্চ থেকে থমকে আছে দেশের ক্রিকেটাঙ্গন। খেলা দূরে থাকুক অনুশীলন করার সুযোগও মিলছিলো না কোনোভাবে। নিজেদের ফিট রাখার জন্য ঘরে ফিটনেস ট্রেনিং করে সময় পার করছিলেন ক্রিকেটাররা।

তবে খেলোয়াড়দের মাঠে ফেরানোর লক্ষ্যে সম্প্রতি দেশের সব জেলা স্টেডিয়াম থেকে শুরু করে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম জীবাণুনাশক করে নতুন পরিচর্যায় প্রস্তুত করে তুলছিল বিসিবি। এর জন্য ১০০ জন মাঠকর্মী নিয়মিত কাজ করছিলেন। আর সে সময় বিসিবি আহ্বান করেছিলেন যারা মাঠে এসে অনুশীলন শুরু করতে চান তারা যেন আগ্রহের কথা জানান।

অবশেষে গতকাল নয়জন ক্রিকেটারের নাম প্রকাশ করে অনুশীলনের একটি রুটিন তৈরি করে দিয়েছে বিসিবি। যেখানে চারটি আলাদা মাঠে তারা ভিন্ন ভিন্ন সময়ে অনুশীলনে নামবেন।

প্রথম ধাপে ঢাকার মিরপুর ক্রিকেট একাডেমিতে অনুশীলনে ফিরবেন তিন ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস এবং পেসার শফিউল ইসলাম। এছাড়া সিলেটে প্রথম ধাপের অনুশীলনের অনুমতি পেয়েছেন পেসার খালেদ আহমেদ এবং বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

খুলনার আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের পাশাপাশি অনুশীলন শুরু করবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। আর চট্টগ্রামে কেবলমাত্র অলরাউন্ডার নাঈম হাসান অনুশীলন করবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

নয় ক্রিকেটার অনুশীলনে ফিরছেন

আপডেট টাইম : ১২:১৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০