ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ডিএসসিসির ৭ কর্মী কর্মচ্যুত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) কর্মরত পাঁচজন পরিচ্ছন্নতাকর্মী ও দুজন মালীকে কর্মচ্যুত করা হয়েছে। তাদের প্রত্যেকের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় ডিএসসিসি এ সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১৯ জুলাই) ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ জুলাই ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে সাতজনকে কর্মচ্যুত করা হয়। তারা হলেন—পরিচ্ছন্নতাকর্মী শ্রী মতি উমা রানী, আব্দুল হক, হারেজ আলী, আজমেরী বেগম, মুর্তজা বেগম, মালী সিরাজ বেপারী ও সাইদুর রহমান।

অফিস আদেশে বলা হয়, যাদেরকে কর্মচ্যুত করা হয়েছে তারা করপোরেশনে মাস্টার রোলে (কাজ করলে মজুরি, না করলে নেই) কাজ করতেন। তাদের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় কর্মচ্যুত করা হলো।

এই অফিস আদেশ ১৭ জুলাই হতে কার্যকর হয়েছে এবং দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত ছিলেন। এ কারণে তারা করপোরেশন বিধিমালা অনুযায়ী কোন আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ডিএসসিসির ৭ কর্মী কর্মচ্যুত

আপডেট টাইম : ১১:২৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০