ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

করোনায় মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়ালো

অনলাইন ডেস্ক : মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলছে বিশ্বব্যাপী। দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের সারি। করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী করোনায় মোট মৃতের সংখ্যা এখন ৬ লাখ ৩ হাজার।

করোনায় সবচেয়ে বেশি নাকাল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকা। দেশ চারটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে।

৬ লাখ মৃতের মধ্যে ১ লাখ ৪০ হাজারই মার্কিন যুক্তরাষ্ট্রের। যা মোট মৃতের প্রায় ২৫ শতাংশ। ব্রাজিলে মৃতের সংখ্যা ৭৮ হাজার ছাড়িয়েছে। ইউরোপ মহাদেশে মোট মৃতের সংখ্যা প্রায় ২ লাখ।

অবশ্য বিশেষজ্ঞদের মতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। পর্যাপ্ত পরিমাণে টেস্ট ও যথাযথ তথ্যের অভাবে আক্রান্ত এবং মৃতের প্রকৃত সংখ্যাটা জানা যাচ্ছে না।

শনিবার (১৮ জুলাই) একদিনে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছিল রেকর্ড ২ লাখ ৫৯ হাজার ৮৪৮ জন। আর মারা গিয়েছিল রেকর্ড ৭ হাজার ৩৬০ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

করোনায় মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়ালো

আপডেট টাইম : ১১:৪৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০