ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রথম শ্রেণির ক্রিকেটে বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্তির পরিকল্পনা পিসিবির

ক্রীড়া ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম‌্যান এহসান মানি জানিয়েছেন, প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটে বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্তির চিন্তা করছে পিসিবি।

প্রত্যেক দলে একজন বা দুইজন বিদেশি ক্রিকেটারকে খেলানোর পরিকল্পনা তাদের। মূলত পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানোর জন‌্য এমন সিদ্ধান্ত নিচ্ছে পিসিবি। পিসিবি মনে করছে, বিদেশি ক্রিকেটারদের অন্তর্ভুক্তিতে প্রথম শ্রেণির ক্রিকেটের মান আরও বৃদ্ধি পাবে, একই সাথে ক্রিকেটের জন‌্য নিরাপদ দেশ হিসেবে পাকিস্তান আলাদাভাবে পরিচিতি পাবে।

এহসান মানি বলেন, ‘আমরা একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি, প্রথম শ্রেণির ক্রিকেট আরও ছড়িয়ে দিতে একজন বা দুইজন বিদেশি ক্রিকেটারকে আমন্ত্রণ জানাবো। তারা এখানে আসবে এবং খেলবে।’

‘আমাদের ছেলেদের জন‌্য এটা অনেক বড় সুযোগ। আন্তর্জাতিক খেলোয়াড়দের রাতারাতি পাওয়া যায় না। আমাদের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট আরও জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন‌্য আমরা এ সিদ্ধান্ত নিতে যাচ্ছি। বিদেশি ক্রিকেটারদের অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তুলবে।’ – যোগ করেন মানি।

প্রথম শ্রেণির ক্রিকেটে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট কোয়াদ-ই-আজম ট্রফি। ১৯৫৩ সাল থেকে চলছে এ টুর্নামেন্ট। গতবছর থেকে ছয়টি আঞ্চলিক দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে টুর্নামেন্টে মোট ম‌্যাচ হয় ৩১টি। গত বছর চ‌্যাম্পিয়ন হয়েছিল সেন্ট্রাল পাঞ্জাব। এ প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ২০ বার শিরোপা জিতেছে করাচী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

প্রথম শ্রেণির ক্রিকেটে বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্তির পরিকল্পনা পিসিবির

আপডেট টাইম : ০১:২৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০